Site icon CPLUSBD.COM

সড়কের গাছ কেটে নেয়ায় ইউএনও’র কাছে অভিযোগ করলেন ইউপি চেয়ারম্যান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়কের গাছ কেটে নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেন।

সোমবার (১১ মে ) সকালে তিনি এই অভিযোগটি দায়ের করেন।

ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেন বলেন, বৃহষ্পতিবার (৭ মে) গভীর রাতে ইউনিয়ন পরিষদ সড়কের সেগুন বাগিছা দক্ষিণ নিচিন্তাপুর শ্রী পলিয়া এলাকায় একাশি, জামগাছ, ইউক্লিপ্টাস গাছসহ ১৬টি প্রজাতির মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকায় গ্রাম পুলিশ পাঠানো হয়। স্থানীয় এক ব্যক্তি গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সত্যতা পেয়েছি।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, সড়কের গাছ কাটার বিষয়টি দেখা হচ্ছে।