সিপ্লাস ডেস্ক: মানিকগঞ্জের দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন প্রাণ হরিয়েছেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকের হেলপার রংপুরের পীরগঞ্জ উপজেলার শমসের হাট গ্রামের মো. রতন মিয়ার মিয়ার ছেলে মো. চুন্নু (৩২), রংপুরের পিরগঞ্জ উপজেলার ধলনাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪), একই গ্রামের পারভেজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩১), হরিরামপুরসাহাপুর গ্রামের নুলু খানের মেয়ে নুরুন্নাহার (১৬), একই গ্রামের সোবহানের ছেলে শওকত (১২) এবং পিরগঞ্জের ইসহাক মন্ডলের ছেলে হান্নান (৫০)।
গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন জানান, রংপুরে যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কূর্নী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার সময় ঢাকাগামী সবজি ভর্তি এক ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো তিন জন মারা যান।

