Site icon CPLUSBD.COM

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, পরিচয় এখনো অজানা

ফেনী প্রতিনিধি: ফেনীর কাজিরবাগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

তার পরিচয় জানা যায়নি।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌনে ৯টার দিকে ফেনী-বিলোনিয়া রোডের কাজিরবাগ অংশে কম্পিউটার কলেজের দিকে যাওয়া রাস্তার মোড়ে দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। তার বয়স আনুমানিক ২০/২২ বছর। পরনে কালো প্যান্ট, সাদা শার্ট, গায়ের রং শ্যামলা, লম্বায় ৫ফুট ৬/৭ ইঞ্চি হতে পারে।

লাশের পাশে পড়ে থাকা মোটর সাইকেলের নম্বর: ফেনী-হ ১২-৬৪২২।