সিপ্লাস প্রতিবেদক: করোনা মহামারির কারণে দীর্ঘ সময় পর গণপরিবহনে শর্তসাপেক্ষে কিছু বিধি নিষেদ তুলে নিয়ে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চট্টগ্রামে মাঠে নেমেছে বিআরটিএ এর তিনটি ভ্রাম্যমাণ আদালত।
১ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর নতুন ব্রীজ, দেওয়ানহাট ও কদমতলী, জিইসি মোড়সহ বিভিন্ন গুরুত্বর্পূণ পয়েন্টে পরিচালিত হয় ভ্রাম্যমান আদালতের অভিযান।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান, শান্তনু কমার দাশ ও লুৎফুর রহমানের নেতৃত্বে আদালত ১১, ১২ ও ১৩ অভিযান পরিচালনা করে ৩৬ টি মামলায় দিয়ে ৩৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে।
এই অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মো. লুৎফুর রহমান।

