নিউজটি শেয়ার করুন

সড়ক উদ্বোধনে হুইপ সামশুল হক চৌধুরী: পটিয়ায় ১২ বছরে যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে

পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় গ্রামীণ সড়কসহ সর্বত্র যোগাযোগ খাতে ব্রীজ-কালভার্ট, এবং ঘাটার রাস্তাসহ বড় বড় প্রকল্প দৃশ্যমান হয়েছে।

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এ উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। দেশব্যাপি শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় পটিয়ায় ১২ বছরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

তিনি গতকাল শনিবার বিকেলে হাবিলাসদ্বীপে টিএল চৌধুরী সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, মুক্তিযোদ্ধা আহমদ নবী চেয়ারম্যান, শেখ নুরুল ইমান চৌধুরী চেয়ারম্যান, স.ম ইস্কান্দার, ইউচুপ সওদাগর, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, ফৌজুল কবির কুমার, মৃদুল নন্দী, মোঃ আবছার, বদিউল আলম তুষার, শেখ আহমদ, কাঞ্চন মজুমদার, নাছির মুন্সী, আশরাফুল আলম শামীম, আজগর আলী বাহদুর, ঝুলন দত্ত, প্রকৌশলী টিটু দেব, মোঃ দিদার, তাজুল ইসলাম, আলমগীর চৌধুরী, বোরহান আকবরী, রহিম মেহেক, আরিফুল ইসলাম, মোর্শেদ মেম্বার, রিফাতুল ইসলাম জুয়েল, বেলাল হোসেন বাবু প্রমুখ।

পরে হুইপ পটিয়ার হাবিলাসদ্বীপ চরকানাই ফুলতল হতে সফর আলী মুন্সির হাট পর্যন্ত সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন।