সিপ্লাস প্রতিবেদক: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬ জন বাসযাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবুল কালাম (৪৫),মান্নান হোসেন (২৯), শাহ আলম (৪২), শাহিদা (৪৫), সজীব (১০), ও ফুয়াদ হোসেন (৩০)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরসরাই ও সীতাকুণ্ড স্টেশনের তিনটি গাড়ি পাঠানো হয়।

