জনপ্রিয় এ অ্যাপটির মাধ্যমে ভিডিও কল, ভয়েস কল, ছবি ও ডকুমেন্ট আদান-প্রদান করা যায়। কিন্তু রোববার (১৯ জানুয়ারি) বিকেল থেকে ছবি বা ডকুমেন্ট আপলোড ও ডাউনলোডে সমস্যা দেখা দিয়েছে।
বাংলাদেশের বৃহৎ সাইবার বিষয়ক গ্রুপ সাইবার ৭১ ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে, হোয়াটঅ্যাপের এ সমস্যাটি তাদের সার্ভারকেন্দ্রীক।
অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে অ্যাপটি ব্যবহারকারীদের আশ্বস্ত করে সাইবার ৭১।








