নিউজটি শেয়ার করুন

হাইকোর্টের সকল বেঞ্চ খোলার ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি

আদালত প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চ খোলে দেওয়ার ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি জারী করেছেন হাইকোর্ট।
৮ (আট) আগস্ট রবিবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে হাইকোর্টের সকল বেঞ্চ খোলার ব্যাপারে এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১১ আগস্ট থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচার কার্যক্রম চালু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার হতে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং এতদসংক্রান্তে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ আর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে ৫ আগস্ট করোনার উর্ধ্বমুখী প্রভাবের মাঝেও দেশের সব আদালত খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। উক্ত ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
তবে উক্ত ফুলকোর্ট সভায়, বিধিনিষেধ শিথিল হলে ১৬ আগস্ট (সোমবার) থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়ছিল। এছাড়া বিধি নিষেধ চলাকালীন ৮ (আট) আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে হাইকোর্টের ৮ (আট) থেকে ১০টি ডিভিশন বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। এ সময়ে আপিল বিভাগেও বিচারকাজ পরিচালিত হবে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here