Site icon CPLUSBD.COM

হাইকোর্ট খুলেছে, ৫৩ বেঞ্চে চলছে বিচারিক কার্যক্রম

আদালত প্রতিবেদক: ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। সে মতে চলছে হাইকোর্ট বিচারিক কার্যক্রম।

বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে গঠিত ৫৩টি বেঞ্চে চলে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম।

এর আগে সোমবার (৯ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টে থেকে জারিকৃত আদেশে এসব তথ্য নিশ্চিত করা হয়েছিল। তবে এর আগে বিধিনিষেধ শিথিল আদেশ না হওয়া পর্যন্ত ৮ / ১০টি বেঞ্চ নিয়ে হাইকোর্ট বিচারিক কার্যক্রম চলছিল। আগের ধারাবাহিক নির্দেশনা মোতাবেক মঙ্গলবার থেকে বিধিনিষেধ শিথিল সাপেক্ষে হাইকোর্টের সকল বেঞ্চ খুলে দেওয়া হয়েছে।

এর আগে ৬ আগস্ট প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিধি নিষেধ শিথিল সাপেক্ষে হাইকোর্ট সকল বেঞ্চ খুলে নিদেশনা ছিল।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ‌‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ ও এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’ এবং পরে ৮ আগস্ট রবিবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে হাইকোর্টের সকল বেঞ্চ খোলার ব্যাপারে এই নতুন আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়।

পরবর্তী পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার হতে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং এতদসংক্রান্তে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করো তো তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

তবে এর আগে ৫ আগস্ট করোনার উর্ধ্বমুখী প্রভাবের মাঝেও দেশের সব আদালত খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফুলকোর্ট অনুষ্ঠিত সভায় হাইকোর্ট সকল বেঞ্চ খোলার ব্যাপারে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।