মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
জানা গেছে, গত ৭ নভেম্বর সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান দক্ষিণ পতেঙ্গার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (চট্টগ্রাম প্ল্যান্ট) ও উত্তর পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে শুনানীতে হাজিরের নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার শুনানী শেষে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে ৫ লাখ ৬০ হাজার টাকা ও এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।








