নিউজটি শেয়ার করুন

হাইতির ভয়াবহ ভূমিকম্পে বহু হতাহতের আশঙ্কা: সুনামি সতর্কতা জারি

সিপ্লাস ডেস্ক: ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপ দেশ হাইতির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তথ্য জানিয়েছে ।

হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে জানিয়ে এসময় আল জাজিরা তাদের প্রতিবেদনে আরো জানায় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। এদিকে শনিবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) একই তথ্য জানিয়েছে।

জানা গেছে হাইতির পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ৮ কিলোমিটার দূরে। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার দূরে। এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে আরো জানানো হয়, সে অঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে প্রথম দিকে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা বিভাগ। এর কিছুক্ষণ পর সুনামি সতর্কতা জারি করে সংস্থাটি।

এদিকে ভূমিকম্পে বহু মানুষ মারা গেছে জানিয়ে হাইতির জনসুরক্ষা অধিদপ্তরের প্রধান জেরি চান্ডার আরো বলেন তবে কতজনের মৃত্যু হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here