নিউজটি শেয়ার করুন

হাইলেভেল রোডে ১৫ ফুট ড্রেনের জায়গা দখলের প্রমান পেয়েছে চসিক

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার হাইলেভেল রোডে ১৫ ফুট ড্রেনের জায়গা দখলের প্রমান পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এমন দখলের ঘটনার জড়িত মুনতাসির ডেভেলপার প্রতিষ্ঠান।

দখলদার যেই হোক উচ্ছেদের নির্দেশ দিলেন চসিক মেয়র।

নগরীর লালখান বাজার ওয়ার্ডের হাইলেভেল রোডে অবস্থিত পাকা ড্রেনটির সার্ভে সমাপ্ত করে প্রতিবেদন দাখিল করেছে সিটি কর্পোরেশনের এষ্টেট শাখা৷ এই ড্রেন গায়েবের বিষয়ে সংবাদ প্রচারের পর ইতিমধ্যেই ড্রেনটি উদ্ধার করার নির্দেশ দিয়েছেন চসিকের প্রধান নির্বাহী৷

চসিকের এষ্টেট শাখার সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে অন্তত ৯ জন দখলদারের কাছে ড্রেনটির বিশাল অংশ বেদখল হয়ে আছে৷ সব চেয়ে বড় অংশটি সাম্প্রতি দখল করে ঘেরা দিয়েছে মুনতাছির নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের আশা নামের একটি ১০ তলা ভবন প্রকল্পের ১৫ ফুট প্রসস্থ ড্রেনের ৫০ ফুট অংশ দখল করে রেখেছে বলে প্রতিবেদনে জানিয়েছে চসিকের স্টেট শাখা৷

কেঁচো তুলতে গিয়ে যেমন সাপ বেরিয়ে যায়, তেমন হাইলেভেল রোডের ড্রেন গায়েবের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মুনতাসির ডেভেলপার প্রতিষ্ঠানটির বিষয়ে পাওয়া গেছে নানান অপকর্মের অভিযোগ৷ প্রথমত এই প্রতিষ্ঠানটি রিহ্যাবের তালিকা ভুক্ত প্রতিষ্ঠান নয় বলে জানিয়েছে রিহ্যাব৷ ফলে তাদের কোন অপকর্মের বিষয়ে রিহ্যাবের পক্ষ থেকে কোন ভূমিকা রাখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রিহ্যাব কর্মকর্তারা।

এই ড্রেন দখলের বিষয়ে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, ড্রেনের দখলদার যে-ই হোক তাকে উচ্ছেদ করা হবে৷ এ ব্যাপারে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।