অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে বুধবার হাই কোর্টে আবেদন করা হবে।
হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার জন্য মঙ্গলবার তার জামিনের আবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
তিনি বলেন, “খালেদা জিয়ার জামিনের আবেদন আজ অ্যাভিডেভিট করা হয়েছে। আগামীকাল ফাইল করা হবে।”
আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে শুনানি হতে পারে বলে এর আগে আইনজীবী সগির হোসেন লিওন জানান।

