বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়।
এদিকে তাঁকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শনিবার (২১ নভেম্বর) বিকালে দেওয়া পৃথক বিবৃতিতে অভিনন্দন জানান রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, সদস্য ইফতেখার হোসেন বাবুল, নজরুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপদেষ্ঠা জহির আহমদ চৌধুরী, সাদেকুন নুর সিকদার, মাস্টার আসলাম খাঁন, যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ সেলিম, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন স্বপন, কেন্দ্রিয় যুবলীগ সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন প্রমুখ।
এর আগে ড. হাছান মাহমুদ পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্বে ছিলেন। এদিকে ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়া জুড়ে দেখা দিয়েছে উৎসব আমেজ। তাৎক্ষণিক রাঙ্গুনিয়ায় মিস্টি বিতরণ করতেও দেখা যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তাঁর ছবি দিয়ে অভিনন্দন বার্তা দিচ্ছেন রাঙ্গুনিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।








