Site icon CPLUSBD.COM

হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতারা

এহসান আল কুতুবী, কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরে হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির নেতারা।

সোমবার ( ২৩ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ঘোষিত কমিটির সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ কক্সবাজারে পৌঁছলে জেলার আট উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।

এ সময় তাদের বহরে থাকা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রায় মিলিত হয়।

পরে মোটর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে রুমালিয়ার ছড়া পিটিস্কুল মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সকল নেতাকর্মীদের এক হয়ে স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করে যেতে হবে।

সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ পরিবার। তিনি জেলার প্রতিটি উপজেলা থেকে আগত নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।