Site icon CPLUSBD.COM

হাজারো মুসল্লীর অংশ গ্রহণে চট্টগ্রাম মডেল মসজিদে প্রথম জুমা আদায়

হাজারো মুসল্লীর অংশ গ্রহণে চট্টগ্রাম মডেল মসজিদে প্রথম জুমা আদায়

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কল্পলোক এলাকায় হাজারো মুসল্লীর অংশ গ্রহণে চট্টগ্রাম মডেল মসজিদে প্রথম জুমা আদায় হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্যে দিয়ে মডেল মসজিদের উদ্বোধন করা হয়।

চার তলা বিশিষ্ট এই মডেল মসজিদের প্রথম তলায় পার্কিং, মৃতের গোসল,মক্তব, গণশিক্ষা কেন্দ্র এবং দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত নামাজ পড়ার জন্য ব্যবস্থা রয়েছে। একই সাথে এ মসজিদে মহিলাদেরও নামাজ আদায় করার পৃথক ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও রয়েছে গেস্ট রুম, গবেষণা কেন্দ্র ও কনফারেন্স রুম।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি, জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক মো: বোরহান উদ্দীনসহ অনেকেই।

বিস্তারিত দেখতে ভিডিও লিংকে ক্লিক করুন…