নিউজটি শেয়ার করুন

হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হলেন তারা নিবাস সিটি সেন্টারের ডেভলপার মোশারফ

হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হলেন তারা নিবাস সিটি সেন্টারের ডেভলপার মোশারফ
ফেনী প্রতিনিধি: প্রতারণা মামলায় ফেনীর তারা নিবাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন গ্রেফতার হয়েছেন আজ ৪ঠা অক্টোবর ফেনীর আদালত চত্বর থেকে।
এর আগে তার বিরুদ্ধে ৮৫ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ফেনীর আদালত।
সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে এই রায় দেয়া হয়েছিলো।
প্রসঙ্গত: মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কর্তৃক প্রিয় নিবাস বিল্ডার্স/ হোল্ডিং লিমিটেডের এম,ডি ও তারা নিবাস সিটি কমপ্লেক্স’র ডেভলপার মোশারফ হোসেনের বিরুদ্ধে ২৩ নভেম্বর ২০১০ সালের বাংলাদেশ দন্ডবিধি ৪২০/৪০৬ ধরায় ৮৫ লক্ষ ৫০ হাজার টাকার প্রতারণা মামলা দায়ের করেন।
এই মামলাসহ তার বিরুদ্ধে প্রায় ১০টি মামলা হয়েছে।এই প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ নিজামউদ্দিন চোধুরীর পাওনা প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা।তিনিও তার আইনজীবির মাধ্যমে মোশারফকে উকিল নোটিশ পাঠিয়েছেন।তিনিও মামলার প্রস্ততি নিচ্ছেন।
এই প্রতারক নিজেকে যুবলীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ বলে পাওনাদারদের ভয় ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগীরা দীর্ঘদিন তার কাছ থেকে পাওনা আদায়ে চেষ্টা চালিয়ে গেলেও রাজনৈতিক ছত্রছায়ায় সে পার পেয়ে যাচ্ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here