বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী প্রেসক্লাবের দাতা সদস্য, বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. নাছের আলীর মাতা মোছাম্মৎ আনোয়ারা বেগম সোমবার (৯ আগষ্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ৪ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বাদে এশা পৌরসভাস্থ মীরপাড়া গ্রামে নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক শেখ শহিদুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান খোকা, সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, বাংলা টিভি চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ লোকমান চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, প্যানেল মেয়র জোবাইদা বেগমসহ নেতৃবৃন্দ।








