খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: চলিত বছরের হজ্বে হাজ্বী ব্যতীত মক্কার মিনা, মোজদালিফা ও আরফাত ময়দানে অনুমতিপত্র ছাড়া কেই প্রবেশ করলে সর্বোচ্চ জরিমানা ঘোষনা করছে সৌদি সরকার। মুসলিম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় জামায়েত ও ইসলামের প্রথম ফরজ এবারের আসন্ন পবিত্র হজ অনুমতিপত্র প্রাপ্ত হাজি ব্যতীত অন্য কেউ যদি হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করেন, তবে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।
করোনাকালী সময়ে সৌদি আরবে শুরু হতে যাচ্ছে ২০২০ সালের পবিত্র হজ। এবছর শুধুমাত্র সৌদি নাগরিক ও সৌদি আরবে অবস্থানকারী প্রবাসীদেরকেই হজ পালন করার অনুমতি দেয়া হবে। ইতিমধ্যেই অনলাইনে হজ এর জন্য রেজিস্ট্রেশন করা সকলের থেকে ১০ হাজার হাজি হজ করার জন্য অনুমতি পেয়েছেন, এবং তাদের মধ্যে ৭০ শতাংশই সৌদি আরবে অবস্থান করা বিভিন্ন দেশের প্রবাসী মুসলিম। হজের জন্য অনুমতি পাওয়া সবাইকে শিডিউল অনুযায়ী অনুমতিপত্র সাথে নিয়ে হজের রীতিনীতি পালন করতে হবে। হজ্ব উপলক্ষ্যে আগামী ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত হজের অনুমতি প্রাপ্ত ব্যতীত অন্য কারো মক্কায় মিনা, মোজদালিফা ও আরাফায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যদি অনুমতিপত্র ছাড়াই কেউ এসকল স্থানে প্রবেশ করেন বা প্রবেশ করার চেষ্টা করেন, তবে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
বিশ্বজুড়ে চলামান মহামারি বিস্তার ঠেকাতে এবারের হজের অনুমতি পাওয়া ১০ হাজার হাজিকে গ্রুপে ভাগ করে শিডিউল অনুযায়ী হজের রীতিনীতিগুলো পালন করার সুযোগ দেয়া হয়েছে। এছাড়াও হজের জন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে,








