Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে অনুমোদনহীন-অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, দুই বেকারীকে জরিমানা

হাটহাজারীতে অনুমোদনহীন-অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিভিন্ন বেকারীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অনুমোদনহীন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরি করায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় ডায়মন্ড ও ঘোষ সুইটস নামের দুটি বেকারীতে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার সরকারহাট, পৌরসভার বিভিন্ন এলাকায় উপজেলা সহঃভূমি কমিশনার আবু রায়হান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় সহযোগিত ককেরন বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মুকুল মৃদা, জেরিন তাসনিম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) সিপিসি-২ হাটহাজারী ইউনিটের অধিনায়ক মেজর মেহেদি।