জেলার হাটহাজারীতে অভিযান চালিয়ে অস্ত্র ও জিহাদী বইসহ এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ওই শিবির ক্যাডারের নাম মো. আলী।
এসময় তার কাছ থেকে একটি এলজি, কয়েক রাউন্ড কার্তুজ এবং বিপুল জিহাদী বই জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িশ্চর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের আগে ওই বাড়িতে ৫ জন থাকলেও চার জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে শিবির ক্যাডার মো আলীকে অস্ত্র ও বিপুল জিহাদী বইসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

