হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে (বাড়ি পাড়া সড়ক) বুলবুলিয়া পাড়া এলাকায় কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রুহুল আমীন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি সিপ্লাসকে মুঠফোনে জানান আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধাঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত হওয়া আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দিনের বেলায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের সংখ্যা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে।

