নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে আগুনে পুড়ে ছাই ৩টি বসতঘর, ৩টি দোকান ও ১টি কার

হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দিঘীর পশ্চিম দিকে আলাওল পাড়ায় শামসুল আলম সওদাগরের ৩টি ভাড়া বাসা,৩টি দোকান ও ১টি কার পুড়ে গেছে। শনিবার ৭মার্চ রাত ১২,২০মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চুলার পাশে থাকা কাটের ভুসি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এসে প্রায় ২০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মোঃ রফিকের মুদির দোকান, মোহাম্মদ ইয়াকুব আলী মনার ডেকোরেশনের দোকান, মোহাম্মদ জহিরের সবজির দোকান ও আরিয়ান, জসিম,জাহাঙ্গীরের ঘর এবং মোহাম্মদ তৈয়বের চট্ট মেট্রো-গ ১১-৯৮৬৭ একটি কার পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরো একটি কার চট্ট মেট্রো ১১-১৫৭৯ আংশিক পুড়ে যায়। এতে প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ জাকির হোসেন সিপ্লাসকে জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত চুলা থেকে। এতে প্রায় ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসেছে।