নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বিজ্ঞান মেলা’র উদ্বোধন

হাটহাজারী উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৯ইং নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদের হল রুমে ৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের পরিচালনায় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দীন,হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক,মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতিয়াজ হোসেন, হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত তোহিদুল করিম প্রমুখ। এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক র্যালী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

এতে বক্তারা বলেন, যারা দুর্নীতি করে তারা সবাই এক, আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা সবাই এক হতে পারিনি। দুর্নীতির বিরুদ্ধে প্রথমে প্রতিবাদ আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। এবং আমরা সবাই একত্রিত হয়ে যেখানে দুর্নীতি হবে সেখানে প্রতিবাদ করতে হবে। পরে উপজেলা পরিষদের মাঠে বিজ্ঞান মেলার ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস শুভ উদ্বোধন করেন অতিথিরা।

উক্ত উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবন করা বিভিন্ন জিনিসের স্টল ঘুরে দেখেন।