নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে আবু বকর ছিদ্দিক (রা.) ওফাত দিবস ও নুরুল মুনাওয়ার (রহ.)’র ৯মাসিক ফাতেহা অনুষ্ঠিত

খলিফাতুর রাসুল (দ.) আমিরুল মু’মিনিন হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ওফাত দিবস ও আল্লামা সৈয়্যদ দোস্ত মোহাম্মদ (রহ.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হযবতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ নুরুল মুনাওয়ার (রহ.)’র নয় মাসিক ফাতেহা উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩১জানুয়ারী) হাটহাজারী উপজেলা মেখল ইউনিয়নের উত্তর মেখল বায়তুল লেক্বা জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হুজুর কেবলা’র মেজ শাহজাদা সৈয়দ মুহাম্মদ জুননুরাইনের সঞ্চালনায় ও হুজুর কেবলা’র ছোট ভাই সৈয়দ মুহাম্মদ মোজাহিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাদীয়া সুফিয়া নুরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শহীদুল হক আল হাদী,-কদলপুর হামিদিয়া সুন্নীয়া মাদ্রাসার আরবী প্রভাবক মাওলানা মোহাম্মদ মুসলিম, মাওলানা মোহাম্মদ আলী হায়দার,মাওলানা হাফেজ মোহাম্মদ লোকমান হাকিম,মাওলানা মোহাম্মদ ইউনুস হেলালি, মাওলানা মোহাম্মদ আবদুল মালেক ও মাওলানা মোহাম্মদ মাসুম আল-কাদেরীসহ আরো অনেকে।

মিলাদ মাহফিলে বক্তারা বলেন,পৃথিবীর ইতিহাসে বিশ্বনবীর পর অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য, মাধুর্য ব্যবহার, ব্যক্তিত্বের বলিষ্ঠতা, অগাধ জ্ঞানের গভীরতা, কালজয়ী আদর্শিক একনিষ্ঠতা, কুরআনের নীতি-জ্ঞানে পরিপক্বতা, দায়িত্ব পালনে কর্তব্য-নিষ্ঠা, অধিকার বস্তবায়নে ত্যাগের মহিমা আর নিঃস্বার্থ প্রজা পালনে সমগ্র পৃথিবীব্যাপী যত রাষ্ট্রনায়ক সুখ্যাতি অর্জন করেছেন তাঁদের মধ্যে সর্বপ্রথম যাঁর নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তিনি হলেন ইসলামি খিলাফাতের প্রথম খলিফা, হযরত আবু বকর ছিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি আশারায়ে মুবাশ্বারার একজন।

বক্তারা আরও বলেন,সৈয়্যদ মুহাম্মদ নুরুল মুনাওয়ার (রহ.) সারা জীবন ইসলামের জন্য খেদমত করে গিয়েছেন, তৈরি করেছেন হাজার হাজার আলেম- ওলামা। তিনি চাইলে ওয়াজ মাহফিলের নামে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত। তাই আমরা ওনার জীবনীকে অনুসরণ করে পথ চললে দুনিয়া আখেরাতের জন্য নাজাত হবে।

শেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।