নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের সুন্নি সম্মেলন সম্পন্ন

সিপ্লাস ডেস্ক:  হাটহাজারী থানা অন্তর্গত ৪ নং পূর্ব গুমানমর্দ্দন ধুরুমেরমুখ এলাকায় আল্লামা গাজী শেরে বাংলা (র.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ১২তম সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বাদে জুমা ধুরুমেরমুখ নতুন জামে মসজিদের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪নং গুমান মদ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস, জামেয়া আহমদীয় আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, প্রধান বক্তা মুফতি আবুল হাসান মু. ওমাইর রেজভী, বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ ওমর ফারুক নঈমী, মাওলানা মু.মোজাম্মেল হক কাদেরী, হাফেজ মুহাম্মদ আবু বকর ছিদ্দিক সহ আরো অনেক ওলামায়ে কেরাম।

 

 

উল্লেখ, আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ ২০০৮ সালে ধুরুমের মুখ এলাকায় প্রতিষ্টিত হয় এবং সুনামের সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও এলাকার মানবিক কাজ করে যাচ্ছেন।