নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী আটক

হাটহাজারীতে অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ফেব্রুয়ারী) হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের পাখি মেম্বারের বাড়ির সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ আবদুল মালেক (৫২)’কে আটক করা হয়।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন সিপ্লাসকে বলেন, হাটহাজারী থানাধীন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের পাখি মেম্বারের বাড়ীর দক্ষিণ পার্শ্বে রাস্তার কালভার্টের উপর অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় দক্ষিণ মাদার্শা, মজিদ চেয়ারম্যানের বাড়ীর চেয়ারম্যানের ভাই এবং মৃত আব্দুল বারেকের ছেলে আব্দুল মালেক(৫২)’কে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করি।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম সিপ্লাসকে বলেন, আটক আবদুল মালেক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও থানায় ৩টি মাদক মামলা রয়েছে। আজ (সোমবার) মালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা করা হয়েছে। মামলা নং-৩৭/৯১, তারিখ-২৪/০২/২০২০খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে আগের মামলা,হাটহাজারী মডেল থানায় মামলা নং ৫২,(৭) ২০১৮ইং, ধারা-১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১)৯(খ)/২৫। মামলা নং ৫২(৫)২০১৮ইং। মামলা নং ১৯(৫)২০১৮ইং। মামলা নং ৩৭(২)২০২০ইং ধারা ২০১৮ সনের ৩৬(১) এর (ক)।