সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীতে শনিবার একদিনেই ৮জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি বলেন, হাটহাজারীতে একদিনে ৮জনের করোনা শনাক্ত হওয়ায় মনে হচ্ছে আরো করোনা পজিটিভ রোগী থাকতে পারে।
এদিকে ইউএনও রুহুল আমিন তার ফেইসবুকে একটি স্ট্যাটাসে বলেন,
হাটহাজারী তে দুইটা সমস্যা প্রকট-
কেউ নমুনা দিতে চায় না বা পরীক্ষা করাতে চায় না।
অনেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দেয়,আবার ঠিকানা এমন দেয় যে প্রশাসন খুজেই পায় না।
আপনারা যেকোনো সমস্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে ফোনে হলেও যোগাযোগ করুন।
০২.
আজকে একদিনেই হাটহাজারী তে ৮ জন পজিটিভ।
সবাই প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না,কেনাকাটা পরে করবেন।
সবাই সুস্থ থাকুন।








