নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে এমপি’র ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু

হাটহাজারী প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দী কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন সাবেক মন্ত্রী ও হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার ২ এপ্রিল ১ম পর্যায়ে ৮’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা সচিবদের মাধ্যমে বিভিন্ন পরিবারের মাঝে এমপি’র ব্যক্তিগত উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ করা শুরু হয়েছে।

বিতরণ করার সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুচ গণি চৌধুরী, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম,এমপি’র একান্ত সহকারী সচিব সৈয়দ মন্জুর আলম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টু এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।

খাদ্য সামগ্রী গুলো হাটহাজারী উপজেলা পরিষদের হল রুম থেকে বিশেষ বাহনের মাধ্যমে দুস্থ ও কর্মহীন মানুষের কাছে পৌঁছে দেয়া হয়। আগামী ১১ ও ২০ এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১২ শত রবিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।