মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী: হাটহাজারী নাঙ্গলমোড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারী জসিম উদ্দিন দুলাল চৌধুরীর লাশ দাফন করল গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম।
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন সওদাগর ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান নেতৃত্বে ২ জুন মঙ্গলবার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জসিম উদ্দিন দুলাল চৌধুরীর গোসল, জানাযা ও দাফন সম্পন্ন হয়।
জানাযার নামাজে ইমামতি করেন হাটহাজারী উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পশ্চিম শাখার যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ।
জানাযা শেষে দাফন কাজে অংশগ্রহণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ধলই ইউনিয়নের এনায়েতপুর শাখার সদস্য সচিব মুহাম্মদ আলাউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ধলই ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজানস্থ গহিরা ইউনিয়ন শাখার যুগ্ন সম্পাদক গাজী মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জুলফিকার, সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম আসিফ, রাউজান দক্ষিন হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম সুমন।
দাফনের কাজে সার্বিক সহযোগিতা করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনিটারি ইন্সপেক্টর মুহাম্মদ জাহেদুল হক।
এ ব্যাপারে জানতে চাইলে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম সিপ্লাসকে জানান, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী করোনায় মৃতদের দাফনকাজ করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। এই কাজকে ভয় পাওয়ার কোন কারণ নেই।যেহেতু মৃত ব্যক্তি থেকে ভাইরাস ছড়ায় না সবাইকে এই কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য,জসিম উদ্দিন দুলাল চৌধুরী নাঙ্গলমোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ কামাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই। সে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। সোমবার ১লা জুন ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম মঙ্গলবার ২জুন মরহুমের নিজ বাড়ি হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়নে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।








