নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে কেন্দ্র থেকে টিকার খালি ভায়াল নিয়ে যাওয়ার সময় ধরা পড়লো চবির ছাত্র

হাটহাজারীতে কেন্দ্র থেকে টিকার খালি ভায়াল নিয়ে যাওয়ার সময় ধরা পড়লো চবির ছাত্র
ছবি প্রতীকী

সিপ্লাস প্রতিবেদক: করোনার টিকা নিতে গিয়ে খালি ভায়াল নিয়ে ফেরার সময় ধরা পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। পরে অবশ্য মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

কমল দাস নামের ওই শিক্ষার্থী মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসেন বলেন, সকালে টিকা দিতে এসে এক ছেলে একটি ভায়াল নিয়ে হাঁটতে শুরু করেন। কর্তব্যরত নার্সরা তাকে ডাকাডাকি করলেও সে ফিরে তাকায়নি।এরপর পুলিশের সহায়তায় তাকে আটক করলে নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানায়। ছেলেটি জানিয়েছে, খালি ভায়াল পর্যবেক্ষণের জন্য সে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

ইমতিয়াজ জানান, খালি ভায়াল কাউকে দেওয়ার অনুমতি না থাকায় এবং ছেলেটি নিজের ভুল বুঝতে পারায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here