হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম জেলা যানবাহন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির ৩ বছর আগে মেয়াদ শেষ হয়েছে। কমিটির নির্বাচন না দেওয়ায় শ্রমিকরা মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি ও প্রতিবাদ সভা করে আসছে।
তারই ধারাবাহিকতায় বুধবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে গণপরিবহনের শ্রমিকরা একটি মতবিনিময় সভার আয়োজন করেন।
গণপরিবহণের অন্যান্য শ্রমিকদের বক্তব্যর পরে সেক্রেটারী প্রার্থী মোঃ আবু তাহের বক্তব্য দিতে পঞ্চ উঠেন প্রায় ১৫ মিনিট বক্তব্য দেওয়ার পরে একটু পানি খেয়ে হঠাৎ মঞ্চ থেকে ঘুরে পড়ে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন। পরে শ্রমিকরা ধরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চমেকের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই সভায় উপস্থিত শ্রমিক মোঃ আব্দুল গণি ড্রাইভার সিপ্লাস টিভিকে বলেন আবু তাহের আমাদের শ্রমিক ইউনিয়নের দাবি আদায়ের দীর্ঘদিন ধরে আমাদের সাথে প্রতিবাদ করে আসছে। বুধবার আমাদের একটি মতবিনিময় সভা ছিল। সে সভায় আবু তাহের প্রায় শেষ পর্যায়ে বক্তব্য রাখছিলেন। প্রায় ১৫ মিনিট বক্তব্য দেওয়ার পরে আমার কাছে একটু পানি চেয়েছিল। আমি তাকে পানি দিলে সে পানি খেয়ে ১৫ সেকেন্ডের মধ্যে হঠাৎ মঞ্চ থেকে পড়ে যান। সেখান থেকে আমরা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোঃ আবু তাহের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দীরহাট ধোপার দিঘীর পশ্চিম পাশে বাদশামিয়া কোম্পানির বাড়ির আবুল খায়েরের ছেলে। তার তিন মেয়ে একটা তিন মাসের শিশু সন্তান রয়েছে।
বিস্তারিত ভিডিওতে…








