নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে গণি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনায় ৮ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হাটহাজারী প্রতিনিধি: হাসপাতাল চিকিৎসা দিয়ে মানুষের কাছ থেকে যেমন টাকা নেয়, ঠিক তেমনি দুর্যোগের সময় মানুষের পাশেও দাঁড়ায়। যার উজ্জ্বল দৃষ্টান্ত হাটহাজারীর এই গণি হসপিটাল লিমিটেড।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল হাটহাজারী উপজেলার মির্জাপুর,ছিপাতলী,নাঙ্গলমোড়া ও ধলই ইউনিয়নসহ আশেপাশের আরো কয়েকটি গ্রামে এই হসপিটালের স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ ওসমান গণি ৮শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আলহাজ্ব মোঃ ওসমান গণি জানান,করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দী কর্মহীন মানুষদেরকে একটু হলেও সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা যদি বেঁচে থাকি তাহলে আমাদের ধন সম্পদ গুলো খেতে পারব। বেঁচে না থাকলে এই সম্পদগুলো কে খাবে। তাই হাটাজারীতে যারা শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তিদেরকে আমি অনুরোধ করব তারাও যেন দেশের এই দুর্দিনে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়।

এতে আরো উপস্থিত ছিলেন কাজী মনির আহম্মদ, এডভোকেট বদিউল আলম স্বপন,মো: ইকবাল,মো: শাহেদ, মোঃ আবছার,মো: সালাম, ইমনসহ আরো অনেকে।