সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীতে চলন্ত সিএনজি থেকে পড়ে অজ্ঞাত (৬৫) এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় হাটহাজারী মুখি চলন্ত সিএনজির সামনের চাকা ভেঙে পড়ে যাওয়ার সাথে সাথে অজ্ঞাত চালক ছিটকে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মদনহাট গ্রীন হেলথ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ এ হাসপাতালে রয়েছে।

