নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে জঙ্গি বিরোধী যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটুক্তি করার প্রতিবাদে হাটহাজারীতে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭শে নভেম্বর দুপুর ২টা থেকে মহানগর,উত্তর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা ফতেয়াবাদ স্কুলের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

বিকাল ৪টায় সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ফতেয়াবাদ স্কুলের সামনে থেকে শুরু হয়ে স্টেশন চৌধুরী হাট হয়ে আবার স্কুলের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা ইসলাম বিরোধী নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা জঙ্গিবিরোধী, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তি বলে আখ্যায়িত করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকিদাতার বিরোধী।

উপজেলা চেয়ারম্যান এস এম রাসেল রাশেদুল আলম বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে কখনো হেফাজতের বিরোধিতা করিনি এবং হাটহাজারী মাদ্রাসায় চেয়ারম্যান হিসেবে সাহায্য সহযোগিতা করেছি করতেছি এবং ভবিষ্যতেও করব। হেফাজতে ইসলামের ভিতরে যারা জামাতের এজেন্ট রয়েছে আজকে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করছি।

হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার হোসেন মনির পরিচালনায় যুবলীগের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক গাজী আক্কাস, মহানগর ছাত্রলীগ নেতা সেতু, বাবলু, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাকিয়ারা চৌধুরী সাগর, তালুকদার পারভেজ আনসারী, সাজ্জাদ হোসেন, এম এ রাসেলসহ মহানগর,উত্তর জেলা, হাটহাজারী উপজেলা, কলেজ ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।