সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী উপজেলার ধলই সোনাইরকুল এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মো. জসিম(৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি গ্রামের সিদ্দিক হাজির পুত্র।
সোমবার (৩ মে) সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে দোকানের মালামাল ক্রয় করার জন্য নিহত চট্টগ্রাম শহরে যায়। রাত ৮টায় চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকা থেকে মুঠোফোনে সর্বশেষ কথা হয়। রাত গভীর হলে সে বাড়িতে না ফেরায় তাকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
সোমবার সকাল সাড়ে সাতটায় ভাইয়ের খোঁজে পারভেজ ভুঁজপুর থেকে হাটহাজারী যাওয়ার পথে ধলই সোনাইরকুল এলাকায় রেললাইনের পাশে একটি গাছের সাথে গামছা দিয়ে পেঁছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়ে দেয়।
হাটহাজারী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, যেহেতু লাশটি রেলওয়ের জায়গায় পাওয়া গেছে । তাই জিআরপি পুলিশ রেলওয়ে থানাকে বুঝিয়ে দেয়া হয়েছে।








