নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীর মীরেরহাট ইউনিয়নের আলমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুস সোবহান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার(৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

নিহত আব্দুস সোবহান ওই এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তিকে চমেকে নিয়ে এলে চিকিৎসক তাকে ২৮ নাম্বার ওয়ার্ডে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here