Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে পথচারী ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতারি ও মাস্ক বিতরণ

হাটহাজারী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের উদ্যোগে হাটহাজারীতে পথচারী, সুবিধা বঞ্চিত, অসহায়-দুস্থদের মাঝে ইফতারি ও মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ২২ এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু করে সাড়ে ৫টার পর্যন্ত হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড, কলেজ গেট, কাচারী সড়কের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম চলে।

এ বিষয়ে নিয়ে জানতে চাইলে তরুণ এই আওয়ামী লীগ নেতা বলেন, “স্থানীয় ছাত্রলীগের ভাইদের নিয়ে করোনা মহামারীতে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সুবিধা বঞ্চিতদের মাঝে সারা রমজান মাস ব্যাপী ইফতারি ও মাস্ক বিতরণ এই কার্যক্রম চলমান থাকবে।

আমাদের ছাত্রলীগের ছোট ভাইয়া হাটহাজারীর বিভিন্ন স্পটে জরুরী নাম্বার সম্বলিত স্বাস্থ্য সচেতনতার লিফলেট, ফেস মাস্ক ও রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করবে। হাটহাজারীর বিভিন্ন স্থানে এই কার্যক্রম চলবে এবং অসহায় দুস্থতের মাঝে হাসি ফোটাবো।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রাসেলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচী পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক জিসান, সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মহিন,উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শাহেন আলী। উপজেলা ছাত্রলীগের সদস্য সুমন,এমদাদ, আহাদ ও রানাসহ আরো অনেকে।