নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে পিটিয়ে যুবক হত্যা- হত্যাকারী আটক

হাটহাজারী পৌরসভায় এক যু্বককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম নাঈম উদ্দিন (১৯)। থানা পুলিশ জানায়, সালাউদ্দিন নামে একজন যুবক তাকে পিটিয়ে হত্যা করেছে।

রবিবার (২৩ফেব্রুয়ারী) হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর দানানী পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। সে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব দেওয়ান নগর আব্দুল গণি বাড়ির নুরুল ইসলামের ছেলে মোঃ নাঈম উদ্দিন (১৯)।

নিহতের বড় ভাই মইনুদ্দিন সিপ্লাসকে বলেন, আমার ভাই সকাল সাড়ে ১১ টার দিকে ঘর থেকে বের হয়ে প্রতিবন্ধী ভাতা নেওয়ার কথা, দুপুর দেড়টার দিকে খবর পায় আমাদের বাড়ির টিক আধা কিলোমিটার দূরে দানানী পুকুর পাড় নামে এলাকায় পড়ে আছে। খবর পেয়ে আমরা দ্রুত ছুটে গিয়ে সেখান থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি, কর্মরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে আমার ভাইকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, এলাকাবাসী আমাদেরকে জানান পূর্ব দেওয়ান নগর আলহাজ্ব কালা মিয়া সওদাগরের বাড়ির মৃত তনজু মিয়ার ছেলে আমার ভাইকে পিটিয়ে হত্যা করে। পরে এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ আবুল বাশার সিপ্লাসকে বলেন, মোবাইল ডিউটিতে থাকায় খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। সেখানে নিহতের পরিবার ও কর্মরত ডাক্তারদের সাথে কথা বলে জানা যায় কেউ তাকে পিটিয়ে হত্যা করেছে। এরপর আমার কাছে খবর আসে ঠিক ঘটনার উত্তর পাশে হত্যাকারীকে এলাকাবাসী আটক করেছে, সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তদন্ত করে জানা যায় এ ঘটনায় হত্যাকারী সালাউদ্দিন জড়িত তার সাথে আর কেউ নেই। মামলা প্রক্রিয়াধীন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন সিপ্লাসকে জানান, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি একটা থেকে দেড়টার মধ্যে তার মৃত্যু হয়েছে। আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি, তার শরীরের ভিতরে আঘাতের কিছুটা চিহ্ন আছে। পরিবার সূত্রে জানা যায়, দুই ভাই দুই বোনের মধ্যে নাঈম উদ্দিন সবার ছোট, সে পেশায় একজন সিএনজি চালক, শারীরিক প্রতিবন্ধী।