Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিপ্লাস ডেস্ক: হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মাশরাফী বিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মির্জাপুর ইউনিয়নের রোজি আলী তালুকদার বাড়ির প্রবাসী আব্দুল মোতালেবের ছেলে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাশরাফী তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে শুক্রবার খেলা করার সময় অসাবধানতা বসত পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সে উপজেলার মির্জাপুর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মাশরাফী।