Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দীঘির উত্তর পাড় এলাকায় ফয়েজ আলী শাহ (র:) মাজারের পাশে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুকুরে ডুবে মারা যাওয়া ভাই-বোন হলেন, আবু বক্কর ছিদ্দিক ও বড় বোন উম্মে হাবিবা। তারা দুজন ঐ এলাকার সিএনজি চালক ইউসূফ মিয়ার সন্তান। স্থানীয় সুলতান নশরত শাহ নুরানি ও ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু জানান, বড়দীঘির উত্তর পাড় এলাকায় ফয়েজ আলী শাহ (র:) মাজারের পাশে গোলাপুর রহমানের ভাড়া বাসায় খেলার সময় ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক ও বড় বোন উম্মে হাবিবা পুকুরে পড়ে তারা দুইজনের মৃত্যু হয়। এরপরে স্থানীয়রা ভাই-বোনকে উদ্ধার করেন। ততক্ষণে তারা মারা যান।