হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে পুকুরে ডুবে জিহান নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার পূর্ব মেখল গনি ব্রীজ এলাকার হিম্মত সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জিহান ঐ এলাকার মোঃ এমরান সিকদারের ছেলে বলে জানা গেছে।
পুকুরে ডুবে জিহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঐ এলাকার বাসিন্দা শোয়েব জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর ধারে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় জিহান। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

