নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

হাটহাজারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুরে পুকুরে পড়ে ইয়ামিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ৭সেপ্টেম্বর বেলা ১.৩০ মিনিটের দিকে মেখল ইউনিয়নের মানবিক মোজাফফরপুর প্রাথমিক ফ্রি চিকিৎসা কেন্দ্রের পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, খবর পাওয়া মাত্রই মানবিক মোজাফফরপুর প্রাথমিক ফ্রি চিকিৎসা কেন্দ্রের ডাক্তার মোঃ মারুফুল ইসলাম মাহমুদের নেতৃত্বে তার টিম পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে পৃষ্ঠপোষক মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে শিশুটিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়ামিন ছিপাতলী ইউনিয়নের মরা বোয়াইল্যা এলাকার লোদী তালুকদার বাড়ির প্রবাসী মোহাম্মদ হোসেনের সন্তান। সে তার নানার বাড়িতে বেড়াতে এসেছে বলে জানা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।