নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে পুড়েছে সিএনজি অটোরিকশা , বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৩-৩৫৬৩) আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি সিএনজি অটো রিক্সা দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ সেটির গ্যাসের টাংকি থেকে গ্যাস বেরোতে শুরু হয়। পাশেই একটি ভ্রাম্যমাণ ডিমের দোকান ছিল। যেখানে ডিম সেদ্ধ করে বিক্রি করা হচ্ছে। তার গাড়িতে থাকা আগুন দ্রুত সিএনজি থেকে নির্গত গ্যাস টেনে নেয়। মুহূর্তেই পুরো সিএনজিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।

পার্শ্ববর্তী একজন দোকানদার সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা চালক সিএনজিতে ছিল না। তাছাড়া কোনো যাত্রীও সেখানে ছিল না। যদি কেউ থাকতো তবে প্রাণহানি ঘটতে পারত। তবে ফায়ার সার্ভিস দ্রুত সাথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা গাড়িটি থানায় নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here