Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে প্রবাসীকে বাইরে পেলে জরিমানা ও নিজ বাসায় তালাবদ্ধ করা হবে- ইউএনও রুহুল আমিন

হাটহাজারীতে বিভিন্ন ইউনিয়নে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে সশস্ত্রবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং থানা পুলিশের সাড়াশি অভিযান চলছে।

বুধবার (২৫মার্চ) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীরা কোয়ারেন্টিন মানছেন কিনা তা যাচাই করা হয়েছে।

এরপর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেখল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিপ্লাসকে বলেন, প্রবাসীরা কোয়ারেন্টিন মানছেন কিনা যাচাই করা হচ্ছে। আজ দুইটি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে।প্রতিদিন কমপক্ষে দুইটি ইউনিয়নে প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন,কোনো প্রবাসীকে বাইরে পেলেই ব্যবস্থা কিংবা বাসায় না পেলে পরিবারের সদস্যদেরকেও আইনের আওতায় আনা হবে। আর কোনো প্রবাসীকে বাইরে পাওয়া গেলে জরিমানা এবং নিজ বাসায় তালাবদ্ধ করা হবে।