নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে বাসে উদ্বোধনে শ্রমিকদের বাধার সম্মুখিন এমপি আনিস

হাটহাজারী প্রতিনিধি:  হাটহাজারীতে সরকারী বিআরটিএ’র বাস উদ্বোধনের সময় শ্রমিকদের বাঁধার সম্মুখিন হয়েছেন সাবেক মন্ত্রী ও সাংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। উদ্বোধনের পূর্ব মুহুর্তে বিআরটিএ বাস চালকদেরও মারধর করে শ্রমিকরা। যার ফলে খালী মুখে ফিরে গেছে তিনটি বাস।

শনিবার(১৯ডিসেম্বর)সকাল ১১টার সময় বাসস্টেশন মোড়ে বিআরটিএ’র বাস উদ্বোধনে শ্রমিকনেতা ও চালকদের বাঁধার মুখে উদ্বোধন করতে পারেনি এমপি। পরে উপজেলা পরিষদের সামনে বিআরটিএ’র বাস তিনটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে উপজেলা থেকে বাসে করে এমপি যাত্রী নিতে বাসস্টেশন চত্বরে আসলে আবারো বাঁধা দিলে কোন যাত্রী নিতে পারেনি। নতুন তিনটি বাস সেখান থেকে খালি বিআরটিএতে ফিরে যেতে বাধ্য হয়।

স্থানীয় শ্রমিকদের দাবী দীর্ঘদিন ধরে তারা বাসস্টেশন থেকে বাসে যাত্রী নেয় চট্টগ্রাম নগরীতে। সরকারী কাজে যতবার প্রয়োজন হয় গাড়ি শ্রমিক নেতারা গাড়ি দেয়। কয়েকশত গাড়ি বাসস্টেশনে থাকার পরেও কেন আবারো ২তলা বিশিষ্ট বিআরটিএ’র গাড়ি এ সড়কে চলবে ? লকডাউনের সময় পরিবার নিয়ে যে কষ্টে দিন কাটিয়েছি তা বলার ভাষা নেয়। সে কষ্ট কাটিয়ে না উঠতেই অযথা তিনটি বাস দিয়ে আমাদের পেটে লাত্তি মারছে।

বিআরটির বাসগুলো যদি বাসস্টেশন থেকে যাত্রী নেয় তাহলে সব সময় এখানে যানজট সৃষ্টি হবে। আর আমরা কোন যাত্রীও পাব না। কেননা এখানে অনেক বাস তার পাশাপাশি হাজারেরও অধিক সিএনজি অটোরিকশা। যেন মরার উপরে খরার ঘা। এদিকে উদ্বোধনের সময় প্রায় কয়েকশত বাস শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্থানীয় এমপি’র উপস্থিতিতে।

তারা দাবী করেন,বিআরটিএ’র গাড়ি বাসস্টেশন থেকে কোন যাত্রী নিতে পারবে না। যদিও এসড়কে বিআরটিএ’র গাড়িগুলো চলাচল করে যাত্রী কলেজ গেইট থেকে নিতে হবে অন্যথায় সড়ক অবরোধ করে পুরো হাটহাজারী অচল করে দেয়া হবে বলেও শ্রমিরা হুশিয়ারী দেন।

তারা আরো বলেন, সড়কে কোন সমস্যা হলে আমাদের গাড়ি ভাংচুর হয়, কোন বিআরটিএ’র গাড়ি ভাংচুর হয়না। আমরা ক্ষতির সম্মুখীন হয়। তাই শ্রমিকদের দাবী বাসস্টেশন থেকে বিআরটির কোন গাড়ি যাত্রী নিতে পারবে না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি সিপ্লাসকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ গাড়িগুলো দিয়েছেন,সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত,হাটহাজারী থেকে নিউমার্কেট পর্যন্ত ২৫ টাকায় চলবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০টি গাড়ি। যেকোনো সাধারণ মানুষ টিকেটের মাধ্যমে এ গাড়িতে ছড়তে পারবেন।