Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

হাটহাজারীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী পৌরসভার আদর্শগ্রামে ২ নম্বর সড়ক দক্ষিণ পাহাড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাড়িতে বিষপানে মর্জিনা আকতার সুবর্ণা (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই বাড়ির মহিউদ্দিনের স্ত্রী। নিহত মর্জিনা ২ সন্তানের জননী।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে মর্জিনার সাথে তার স্বামীর ঝগড়া হয়। এক পযার্য়ে স্ত্রী মর্জিনা পরিবারের অজান্তে বিষপান করে। পরে স্বামী বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।

নিহত মর্জিনার ছোট ভাই মনজুরুল ইসলাম জানান, দীর্ঘদিন স্বামীর বাড়িতে আমার বড় বোনকে নির্যাতন করতো। বিষপানের খবর শুনে দ্রুত মেডিকেলে নিয়ে আসি।

বিষপান করে এক নারী আত্মহত্যা করেছে বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম।