নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে বৈদ্যুতিক টাওয়ারের চুড়ায় অজ্ঞাত পরিচয় কিশোর!

হাটহাজারীতে বৈদ্যুতিক টাওয়ারের চুড়ায় অজ্ঞাত পরিচয় কিশোর!
ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীর শিকারপুর ইউনিয়নে নিয়ামত আলী এলাকায় ১শ ৩৩ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে গেছে অজ্ঞাত পরিচয় এক কিশোর। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই কিশোরকে উদ্ধার করা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছে।

রবিবার(১আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কাজল মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কিশোরটিকে উদ্ধারের চেষ্টা করছি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে ওই কিশোর টাওয়ারে ওঠা শুরু করে। সে এক সময় টাওয়ারের চুড়ায় উঠে যায়। লোকজন চিৎকার করে তাকে নামতে বললেও সে নামেনি। পরে সে চুড়া থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে।

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোহরাওয়ার্দী সাংবাদিকদের জানান, কিশোরটি কি কারণে বিদ্যুতের টাওয়ারে উঠেছে তা জানা যায়নি। ছেলেটির নাম পরিচয়ও জানতে পারিনি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here