নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিবারের ধারণা হত্যা

হাটহাজারীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে এহসান আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করছে মডেল থানার পুলিশ।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার মোমিন শাহ্ বাড়ীর পার্শ্ববর্তী মরা ছাড়ার পুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় পথচারীরা ভোর ৫টার দিকে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার কাজ সম্পন্ন করে। লাশের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবারসহ বিভিন্ন মহলের প্রাথমিকভাবে ধারণা তাকে কেউ হত্যা করে ফেলে রেখে যায়।

আব্দুল্লাহ আল মামুন পেশায় একজন নারিকেল ব্যবসায়ী। সে ওই এলাকার মৃত মহিউদ্দিন মিস্ত্রির পুত্র বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ঘর থেকে বের হয়ে রাতে ঘরে ফিরেনি। তার মুঠোফোনটিও বন্ধ ছিল। ধারনা করা হচ্ছে শুক্রবার রাতের যে কোন সময় কেউ খুন করে লাশটি ফেলে যায়। এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা। লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হবে বলে জানান উদ্ধারকারী এসআই ফয়সাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here