নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

হাটহাজারীতে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারী বিকালে হাটহাজারী ১১মাইল ফরেষ্ট্রি গেইটের পশ্চিম ও অক্সিজেন হাটহাজারী মহাসড়কের পাশে এই মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী মেলাটি উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।

মেলার আয়োজকরা জানান, এবারের শিল্প ও বানিজ্য মেলা হবে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ। প্রতিবারের মতো এবারও মেলায় থাকবে হস্তশিল্প ও পণ্যের পাশাপাশি বিনোদন ও খাবার স্টলেরও ব্যবস্থা রয়েছে। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে। মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি স্টল রয়েছে। এছাড়াও চিত্ত বিনোদনের জন্য সার্কাস, জাদু,শিশুদের জন্য ‘চিলড্রেন কিংডম’ এবং মোটরকার প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সমন্বয়ে প্রতিদিন গানের আসর থাকবে।

এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাহেদ মুরাদ সাকু, আবু সায়েদ রনি ও শেখ খোরশেদুজ্জামানসহ আরো অনেকে।